KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/২৯: কৃতজ্ঞতা হল প্রার্থনাSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

২৯: কৃতজ্ঞতা হল প্রার্থনা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

কৃতজ্ঞতা হল প্রার্থনা। সাধারণতঃ আমাদের আধ্যাত্মিক জীবন প্রার্থনা দ্বারা আরম্ভ হয় ও কৃতজ্ঞতায় গিয়ে পৌঁছায়। প্রার্থনার বিভিন্ন মাত্রা আছে। তুমি পরিপক্ক হবার সাথে সাথে প্রার্থনাও পরিপক্ক হয়। প্রার্থনা হল তোমার উচ্চতর চেতনাতে পৌঁছানোর সেতু। পৃথিবীগ্রহের দুঃখকষ্টের ঊর্ধ্বে যাবার জন্য প্রার্থনা হল এক সেতু। প্রার্থনা হল তোমাকে অতি চেতনার অবস্থায় পরিচালিত করার জন্য প্রক্রিয়া বা পদ্ধতি। প্রার্থনার বিভিন্ন মাত্রাগুলিকে ধাপে ধাপে বোঝা যাক। প্রার্থনার বিভিন্ন গঠন আছে। কোনটা উচ্চ নয়, কোনটা নিম্নে নয়। যখনই শুরু করতে পার, তুমি শুরু কর। কিন্তু স্বাভাবিকভাবে তুমি উচ্চতর চেতনার দিকে এগিয়ে যাবে।

প্রথমে প্রার্থনা স্থূল স্তরে আরম্ভ হয় - মন্দিরে যাওয়া, ভগবানের কাছে প্রার্থনা করা, দেবদেবীর মূর্তির কাছে প্রার্থনা করা এবং কিছু পূজা ও हवन করা। প্রার্থনার প্রথম স্তরটি বস্তুগত। প্রার্থনাকে বস্তুগত উপায়ে শুরু করতে হবে। প্রথম প্রার্থনা বস্তুগত পূজার স্তরে শুরু হয়।

তারপর সেটা যায় মৌখিক পূজার স্তরে - তুমি স্তোত্র স্তব কর, মন্ত্র উচ্চারণ কর, নাম জপ কর, তুমি ঐশ্বরিকতাকে উপাসনা কর, তুমি প্রার্থনা কর। এখন তুমি এক উচ্চতর স্তরে। প্রথমে পূজা, পরে জপ - স্তোত্র ও বারবার মন্ত্র উচ্চারণ। এগুলি হল বাচনিক প্রার্থনা।

Panoramic view of Hindu temple gopurams

যতক্ষণ জপ কর, তুমি উপাসনা করছ। যেই মুহূর্তে তুমি ধ্যানে প্রবেশ কর তুমি যে জিনিষ পূজা করছ সেটার সাথে মিলিয়ে যাও, সেটার সাথে তুমি এক হয়ে যাও, তুমি চৈতন্য অভিজ্ঞতা করা শুরু কর। সর্বশেষ বা চতুর্থ ধাপটি হল, তুমি বিদ্যমান নেই এবং ঈশ্বরও বিদ্যমান নেই। উভয়েই এক অভিজ্ঞতাতে মিলিয়ে যায়; সেটাকেই আমি বলি কৃতজ্ঞতা।

চতুর্থ স্তরে, আধ্যাত্মিক স্তরে, তুমি কেবল একাত্ম অনুভব কর তা নয়, একাত্মের ধারণাও মিলিয়ে যায়। কেবল একটা জিনিষ অবশিষ্ট থাকে, কৃতজ্ঞতা! কার প্রতি? কারও প্রতি নয়! কেবল কৃতজ্ঞতা! কারোর উদ্দেশ্যে নয়। যতক্ষণ কারোর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, সেখানে দুইজন থাকবে; একজন যে জ্ঞাপন করে, একজন যে গ্রহণ করে।

কিন্তু চূড়ান্ত স্তরে সেটা কারোর জন্য জ্ঞাপন করা হয় না, সেটা কেবল উপচে পড়তে থাকে। কৃতজ্ঞতা থেকে শক্তি নিজেকে প্রকাশ করে, আনন্দ থেকে শক্তি নিজেকে প্রকাশ করে, পরিপূর্ণতার সে এক গভীর অনুভূতি। সেটাকে আমরা বলি সমাধি।

সমাধি অর্থ, সত্তা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবার পরে নিজেকে শক্তি হিসাবে প্রকাশ করে। কেউ প্রকাশ করে না, কেউ গ্রহণ করে না; কেবল অভিজ্ঞতা। এই স্তরে অভিজ্ঞতাকারী এবং যা অভিজ্ঞতা করা হয়েছে, তা অভিজ্ঞতায় মিলিয়ে যায়। সেই সময় কেবল একটা জিনিষ বিদ্যমান থাকে, সেটা হল কেবলমাত্র অভিজ্ঞতা; অভিজ্ঞতাকারী নয় অথবা যা অভিজ্ঞতা করা হয়েছে, তাও নয়। উভয়েই এক সত্তায় মিশে যায়। সেটাকে আমরা বলি অভিজ্ঞতা।

তুমি অনুভব কর যে জীবন তোমার ওপরে কতই না বর্ষণ করছে। তুমি অনুভব কর 'এটা তো অত্যধিক, আমি আর সহ্য করতে পারছি না।' সেটা এত আনন্দ, এত উচ্ছ্বাস যে তুমি তোমার পরিচিতি হারাতে শুরু কর। তুমি তোমার সীমারেখা হারাতে শুরু কর। যতক্ষণ তোমার মধ্যে কষ্টের চিহ্ন থাকে, ততক্ষণ তোমার পরিচিতি থাকে। যেই মুহূর্তে তোমার দুঃখকষ্ট দূর হয়, তুমি তোমার সীমারেখা হারিয়ে ফেল।

একটা গুরুত্বপূর্ণ জিনিষ তোমাকে বুঝতে হবে, যদি তোমার দুঃখকষ্ট থাকে, কেবল তখনই তোমার আমিত্ব থাকতে পারে। দুঃখকষ্ট বিনা তোমার আমিত্ব বিদ্যমান থাকতে পারে না। দুঃখদুর্দশাই তোমার আমিত্বের মূল। এই তাৎপর্যপূর্ণ জিনিষটা তোমার বোঝা উচিত। আমরা সর্বদা উলটা ভাবি - আমিত্ব দুঃখকষ্ট দ্বারা উপদ্রুত হয়। না! আমিত্ব দুঃখকষ্ট দ্বারা সমৃদ্ধ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিষ - তোমার দুঃখকষ্ট কম হলে তোমার আমিত্বও কম হয়।

তুমি ভাব তুমি খুবই ছোট তাই তুমি তোমার দুঃখকষ্ট বাড়ি য়ে ফেল। তুমি দুঃখকষ্ট বাড়াও যাতে তুমি অনুভব করতে পার যে তুমি কেউ একজন। আমিত্ব মুছে গেলে তুমি আনন্দে মিশে যাও। আনন্দে মিশে গেলে তোমার আমিত্ব থাকে না। যখন তুমি সত্যিসত্যি তোমার সত্তার গভীরে যাও, যখন তুমি অস্তিত্বের সাথে এক হও, যখন তুমি অভিজ্ঞতা কর, তখন শুধুমাত্র কৃতজ্ঞতা প্রবাহিত হয়, কেবলমাত্র কৃতজ্ঞতার অনুভূতি উপচে পড়তে থাকে। সেটা শুধুই কৃতজ্ঞতা।

সুফীদের একটি সুন্দর ধ্যান আছে। তাঁরা বলে - ঈশ্বরের সাথে সম্বন্ধস্থাপন করার একমাত্র পথ হল কৃতজ্ঞতা, কারণ কৃতজ্ঞতা সহকারে তুমি তাঁকে অভিজ্ঞতা করা আরম্ভ কর। প্রার্থনার দ্বারা তুমি তাঁর সাথে সম্বন্ধস্থাপন করা কেবল শুরু কর। কৃতজ্ঞতার সাথে তুমি তাঁকে অভিজ্ঞতা করা শুরু কর; তোমার সত্তার গভীরতর স্তর, তোমার আধ্যাত্মিক স্তর কৃতজ্ঞতা সহকারে অভিজ্ঞতা করা শুরু করে।

কয়েকটা জিনিষ বুঝে নাও। জীবনে তোমার ওপরে কত জিনিষই না বর্ষণ করা হয়েছে। ঈশ্বর কতই না বর্ষণ করেছেন। কিন্তু আমাদের ওপরে বর্ষিত জিনিষগুলির দিকে কখনও তাকাই না। আমরা সর্বদা তাকাই ‘এরপরে কি?’ যখন তুমি সত্যিসত্যি এক গভীর সংবেদনশীলতা সহকারে, বোধ সহকারে, জিনিষগুলিকে অবধারিত বলে গণ্য না করে বাস কর, তখন তুমি তোমার সত্তার এক নতুন আকাশ অভিজ্ঞতা করবে। তুমি তোমার সত্তায় এক গভীর আনন্দ অভিজ্ঞতা করবে। জীবনের প্রতি, মানুষের প্রতি, পরিস্থিতিগুলিতে ও সর্বশেষে সমগ্র অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা অভিজ্ঞতা করবে।