Chapter 24
একই কার্যের বিভিন্ন কার্মিক প্রভাব থাকে
একই কার্যের বিভিন্ন কার্মিক প্রভাব থাকে
বিভিন্ন মানুষের নানা ধরনের কার্যের ভিন্ন কার্মিক প্রভাব পরে, কারণ কর্মের জন্য কার্য দায়ী নয়। কর্মের জন্য কার্যের পিছনের চিন্তাস্পোত দায়ী। তোমার কার্যে কিছু এসে যায় না; তোমার চিন্তাম্রোত গুরুত্বপূর্ণ। তুমি মায়ের সাথে লড়াই কর, শ্বাশুড়ির সাথে লড়াই কর, তুমি দেবরের সাথে লড়াই কর, তুমি জামাইয়ের সাথে লড়াই কর অথবা তুমি তোমার নাতনীর সাথে লড়াই কর - এসবে কিছু যায় আসে না; তুমি লড়াই কর - সেটাই গুরুত্বপূর্ণ!
তাই বিভিন্ন মানুষের একই কার্য বিভিন্ন কার্মিক প্রভাব দেবে।
এই সত্যটি স্মরণ রেখ : এটা সদাশিব প্রদত্ত কর্মের এক তাজা নতুন সংজ্ঞা। এই সত্যটিকে অন্তর-বিশ্লেষণ কর। তুমি আজকেই পূর্ণ হয়ে যেতে পার ও মুক্তি লাভ করতে পার।
কর্মকে বদলানো যায় না।