Why KarmaChapter 23 of 33
Chapter 23

তোমার কার্যসমূহের প্রভাব নির্ধারণ করে

1 sections

তোমার কার্যসমূহের প্রভাব নির্ধারণ করে

যদি তুমি অপূর্ণতা থেকে কিছু সংঘটিত কর, যা তুমি ফিরে পাবে সেটা হবে যন্ত্রণাদায়ক। যদি তুমি পূর্ণত্ব থেকে কিছু সংঘটিত কর, যা তুমি ফিরে পাবে সেটা হবে অলৌকিক। আর যদি তুমি এক বিরাট দাতব্য কার্য অপূর্ণতা থেকে করে থাক, যেটা তুমি ফিরে পাবে তা হল নরক। এমনকি তথাকথিত নৈতিক, উত্তম এবং সঠিক কাৰ্য যদি অপূর্ণতা থেকে করা হয়, তবে নিশ্চিতভাবে কুপ্রভাব নিয়ে আসবে!

এমনকি দানের মত মহান কার্যকে অপূর্ণতা থেকে সম্পাদন করলে তা কেবল খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে। যদি কোনকিছু অপূর্ণতা থেকে সংঘটিত কর, তুমি গম্ভীর কুপ্রভাব প্রাপ্ত করবে। আর পূর্ণতা থেকে কিছু সংঘটিত করলে কেবল শুভ ও সুন্দর প্রভাব ঘটাবে ! তাই যে আকাশে তুমি আছ, সেটা কারণ (সংঘটন) ও প্রভাবের বিধির চাইতে গুরুত্বপূর্ণ।

লোকেরা প্রশ্ন করে : "খারাপ মানুষেরা সুখী কেন, আর ভাল মানুষেরা দুঃখকষ্টে কেন ভোগে?" সেই তথাকথিত ভাল মানুষেরা হয়ত নিশ্চিত কিছু কার্য করছে যেটা ভাল মনে হতে পারে। বাইরের থেকে সেটাকে ভাল মনে হতে পারে এবং মানুষটিকে বিরাট দানশীল লাগতে পারে, কিন্তু কেবল সেই মানুষটি জানে যে সে সেটা অপূর্ণতা থেকে করছে; অথবা সে নাও জানতে পারে এবং হয়ত ভুলে গেছে। অপূর্ণতা থেকে তুমি ভাল কার্য করলেও তার ফল খারাপ হবে। পূর্ণের আকাশ থেকে, তুমি যাই কর না কেন তা তোমার কাছে পূর্ণ হয়েই ফিরে আসবে!

তাই কারণ ও প্রভাবের বিধিতে, যে গুরুত্বপূর্ণ জিনিষটা তোমাকে বুঝতে হবে, সেটা হল, কোন আকাশ থেকে কার্যাটিকে সংঘটিত করা হচ্ছে। কারণ হও। কারণ, যদি নিজসত্তায় না থেকে কারণ (cause) ঘটাও, তুমি এমন প্রভাব সংঘটিত (cause) করবে যার কারণ (because) তুমি জানবে না। তোমার সত্তা পূর্ণতত্ত্ব থাকুক ও সংঘটিত (cause) করুক! প্রভাব (effect) হবে পূর্ণত্ব!

যদি জাগতিক মূঢ়তার বশে অপূর্ণতা থেকে কিছু কর, প্রণব হল এই হবে যে তুমি কোন উত্তর দিতে পারবে না। যদি কেউ জিজ্ঞাসা করে, "কেন?", তুমি বলতে পারবে না "কারণে..."। পূর্ণত্বে থাক যাতে তুমি সঠিক প্রভাবে কারণ হও ও যথার্থ ওজন সহকারে সংঘটিত কর। পূর্ণ হও এবং কারণ হও। পূর্ণতত্তে থাক এবং সংঘটিত কর!