জীবনের নির্ণয় নিলে সমস্ত কর্ম মুছে যায় কর্ম কি?
জীবনের নির্ণয় নিলে সমস্ত কর্ম মুছে যায় কর্ম কি?
কর্ম হল জীবনের বিরুদ্ধে তোমার নির্ণয়সমূহ যা তোমাকে উৎপীড়ন করে এবং তোমাকে অপূর্ণতা প্রদান করে। জীবনের বিরুদ্ধে তোমার নির্ণয়সমূহ যেগুলি তোমার মধ্যে গেঁথে গেছে এবং তোমাকে অপূর্ণ করছে, তা হল কর্ম! জীবনের পক্ষে তোমার নির্ণয়গুলি তোমাকে সকল কর্ম, সমস্ত ভয় ও সব নকারাত্মকতা থেকে মুক্ত করে।
তাহলে তুমি নিজেকে কর্ম থেকে কিভাবে উদ্ধার করবে ? কিভাবে নিজেকে কর্ম থেকে মুক্ত করবে?
যখন তুমি জীবনের নির্ণয় নাও, যখন জীবনের পক্ষে নির্ণয় নেয়, স্বতক্ষলভাবে তোমার আলস্য ও একঘেয়েমি অদৃশ্য হয়। বারংবার, বারংবার নিরলসভাবে উঠে দাঁড়াও!
বারংবার সজীব থাকার নির্ণয় নেওয়া, বারংবার নিরলসভাবে উঠে দাঁড়ানো জীবনের ধারণার সাথে সারিবদ্ধ করে। কার্যের সম্পাদন ও বর্জন তোমার জীবনের ভাবনার সাথে মিলিত হয়। তোমার কার্য সম্পাদন ও বর্জন জীবন সম্পর্কে তোমার ধারণার সাথে পূর্ণ হয়।
বারংবার জীবনের পক্ষে নির্ণয় নেওয়া! অলসতা ও একঘেয়েমিকে প্রশ্রয় না দেওয়া! নিরন্তর উচ্ছুাসের আকাশে বিরাজমান থাকা! নিত্য প্রেম, করুণা ও উচ্ছুসিত অবস্থায় বিরাজমান থাকা! কার্যসমূহ ও ক্রিয়াকলাপ দ্বারা সষ্ট বন্ধন ও কর্ম থেকে স্বাধীন হবার একমাত্র উপায় হল, জীবনের পক্ষে নির্ণয় গ্রহণ! জীবনের পক্ষে নির্ণয় নাও!
নিজের জীবনের দিকে তাকাও। কর্ম থেকে স্বাধীন হবার জন্য কার্য কর। জীবনের জন্য কার্য কর! জীবনের জন্য চিন্তা কর! জীবনের জন্য জীবনে থাক!
জীবনের জন্য প্রতিটি পদক্ষেপে সচেতনভাবে নির্ণয় নেওয়া তোমাকে কর্ম থেকে মুক্ত করবে। মানুষকে মুক্ত করার জন্য আর কোন পথ নেই। একমাত্র এই পথেই তোমার অতীতের কর্ম থেকে তুমি নিজেকে মুক্ত করতে পার। জীবনের জন্য এখনই নির্ণয় নাও। জীবনের জন্য কার্য কর।