KAILASA Library/WHY KARMA/তোমার কথাতে অসম্পুর্তিSign in
WHY KARMA

তোমার কথাতে অসম্পুর্তি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

কর্ম নিয়ে আসে

তোমার বলা কথা তোমার জীবনকে গড়তে পারে বা ভাঙ্গতে পারে। যে কথা অন্যেরা তোমার উদ্দেশ্যে বলে তা তোমার জীবনকে গড়তে বা ভাঙ্গতে পারে। অন্যেরা যে কথা তোমাকে বলে তা কোন আকস্মিক ঘটনা নয়। অন্যেরা তোমার উদ্দেশ্যে যে শব্দাবলী ব্যবহার করে তার জন্য অন্যের ওপরে তোমার প্রয়োগ করা শব্দাবলীই দায়ী। যে শব্দাবলী তুমি তোমার ভৃত্যের প্রতি নিক্ষেপ কর, সেগুলি তোমাকে তোমার বসের কাছ থেকে গ্রহণ করতে হবে। যে শব্দাবলী তুমি প্রতিবেশীদের ওপরে ছুঁড়ে মার, তা জীবনে পাশে থাকা কারও কাছ থেকে তোমাকে শুনতে হবে। আক্ষরিকভাবে যে শব্দাবলী তুমি উচ্চারণ কর, তা তোমার জীবনের কর্ম স্রোত তৈরি করে। সেটা যেন যে রাস্তায় তুমি নেমেছ, সেটা তোমার গন্তব্য নির্ধারণ করছে। তোমার উচ্চারিত শব্দাবলী তোমার জীবনের কর্মস্রোত নির্ধারণ করে। তা তোমার জীবনকে গড়তে বা ভাঙ্গতে পারে।