নিত্য ধ্যান
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
নিত্য ধ্যান ব্যাখ্যা করার আগে এই ধারণাটা আমার মনে এল কী করে, তা বলতে চাই। জ্ঞান প্রাপ্তির পরে আমি অনেক সময় (হয়তো অনেক মাসই) মৌন ছিলাম এবং ধ্যান পদ্ধতি নিয়ে ডুবে ছিলাম। শুধু ভাবতাম, আমি যা পেয়েছি তা জনসাধারণকে কি ভাবে দেওয়া যায়। আমার গবেষণার প্রথম ফসল হল “আনন্দ স্ফুরণ কার্যক্রম” (Life bliss programme), যে খানে সাতটি শক্তিকেন্দ্রে (Energy centre) আমার কর্ম কেন্দ্রীভূত হয়েছিল এবং তা থেকে আমি উদ্ভব করেছিলাম এক ধ্যান পদ্ধতি যা মাধ্যমে প্রতিটি শক্তিকেন্দ্রের শক্তিবর্ধন কিংবা পরিষ্কারণ করতে পারা যায়। এর পরে এল “নিত্যানন্দ স্ফুরণ কার্যক্রম”, যেখানে আমি একটি ধ্যান পদ্ধতি প্রবর্তন করেছি যার মাধ্যমে আত পরত পার করে একজন মানুষ শক্তিমান হয়ে ওঠে এবং যথাসময়ে মহানন্দ ক্ষেত্রে মৃত্যু বরণ করতে পারে। পরবর্তী কালে আমি “ধ্যান স্ফুরণ পদ্ধতি” প্রচলন করেছি, যার মাধ্যমে মানুষ সঠিক আত্মোপলব্ধির সমস্ত পথ খুঁজে পাবে। আমি এরকম শতাধিক ধান পদ্ধতির প্রচলন করেছি।
অনেকেই জিজ্ঞাসা করেছেন যে, এমন কোনো সাধারণ ধ্যান পদ্ধতির হদিশ দিতে পারবো কিনা যার মাধ্যমে সবাই উপকৃত হবে, যা রোজ নিয়মিত করা যাবে! এই প্রশ্ন বারবার আসাতে আমি এ নিয়ে কিছু গভীর চিন্তা করলাম।
আমি এমন এক ধ্যান পদ্ধতির কথা ভাবলাম যাতে আমার দর্শন, শিক্ষা এবং আমার নিজের অভিজ্ঞতার পূর্ণ প্রতিফলন ঘটে। একদিন আমার এক ধ্যান পদ্ধতির দিব্যদর্শন ঘটলো এবং বুঝতে পারলাম যে এই পদ্ধতিই আমি ভাবছিলাম। হ্যাঁ, এই নিত্য ধ্যানই নিয়মিত চর্চা করলে তোমার অভীষ্ট লাভ হবে।
এখানে পাঠক একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝার চেষ্টা করুন। একজন ঋষিকে ‘মন্ত্রদ্রষ্টা’ বলা হয়। তার মানে তিনি সমাধি অবস্থায় যে কোনো মন্ত্র মূর্ত হয়ে উঠতে দেখেন। তিনি মন্ত্রের দ্রষ্টা নন, মন্ত্র তাঁর সামনে সাকার হয়ে ওঠে মাত্র। আসলে কোনো মন্ত্র বা পদ্ধতি নির্দিষ্ট কারো সৃষ্টি নয়। প্রথমেই একথা স্পষ্ট করে দিই যে আমি এই পদ্ধতির স্রষ্টা নই, সময়ের চাহিদা অনুযায়ী আমি শুধু এর প্রবর্তন করেছি।
আমি এখন বিস্তারিতভাবে পদ্ধতিটি সম্পর্কে লিখবো। পদ্ধতিটিকে পাঁচ ভাগে ভাগ করা যায়।
আমি একের পর এক সেগুলির বর্ণনা করবো।
—নিত্যানন্দ
দ্রুত শ্বাস-প্রশ্বাস
(অবধি ৭ মিনিট)
প্রথম সাত মিনিট বজ্রাসনে বসে চোখ বন্ধ করে কোমরে দু’হাত রাখো। জোরে জোরে গভীর

প্রশ্বাস নাও ও নিঃশ্বাস ছাড়ো। শ্বাস-প্রশ্বাসেই মনোনিবেশ করো। তোমার সমস্ত সত্ত্বা হয়ে উঠুক নিঃশ্বাস-প্রশ্বাসময়। সাধারণত আমাদের শরীরের শক্তি সহস্র চক্র (Crown centre) থেকে মূলাধার চক্রের দিকে প্রবাহিত হয়। বজ্রাসন শক্তির ঊর্ধ্বগতির সহায়ক।
যে কোনো আধ্যাত্মিক অভ্যাসের শুরুতে শ্বাসক্রিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। নানা-ধরনের ধ্যান-পদ্ধতি রয়েছে। কোনোটায় গুরুত্ব দেওয়া হয় প্রত্যক্ষ করায়, কোনোটায় আবার একটি শব্দমন্ত্রের জপকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমি প্রত্যয়ের সঙ্গে বলতে পারি যে বুকভরে প্রশ্বাস নেওয়া ও নিঃশ্বাস ত্যাগের মাধ্যমেই যে কোনো আধ্যাত্মিক ক্রিয়া সবচাইতে ভালভাবে শুরু করা যায়।
প্রত্যেকের শরীরে দু’রকম প্রক্রিয়া কাজ করে। প্রথমটি ঐচ্ছিক আর অন্যটি অনৈচ্ছিক। ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় হাত ও পায়ের ক্রিয়া। তোমার যখন যেভাবে প্রয়োজন তুমি সেভাবেই হাত পায়ের ব্যবহার করতে পারো। কিন্তু তুমি ইচ্ছেমতন নিজের মস্তিষ্ক কিংবা হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণ করতে পারো না। এগুলি অনৈচ্ছিক ক্রিয়ার উদাহরণ। কিন্তু শ্বাস-প্রশ্বাস উভয়ধর্মী। কিন্তু তোমার অজান্তেই শ্বাসক্রিয়া অবিরাম চলছে। থামলেই মৃত্যু। মনোযোগ দিয়ে কোনোকিছু দেখা বা শোনার সময়ও তোমার শ্বাসক্রিয়া সমানভাবে চলতে থাকে। আবার তুমি চাইলেই নিজের শ্বাসক্রিয়ার উপর নিয়ন্ত্রণ আনতে কোষগুলি পেঁয়াজের খোসার মতন, একে একে ছাড়িয়ে নিলে কেন্দ্রস্থলে পাওয়া যাবে নিজেকে; নিজের আত্মাকে। প্রাণময় কোষগুলিতেই তোমার ইচ্ছা ও চাহিদার স্মৃতিগুলি স্তূপীকৃত হয়ে আছে। তাই তোমার ইচ্ছা অনুযায়ী তোমার প্রাণ কিম্বা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রিত হয়। প্রাণ এবং ইচ্ছা তাই একসূত্রে বাঁধা। যখনই ইচ্ছা প্রবল হবে শ্বাস-প্রশ্বাসের গতিও বাড়বে আবার চাহিদা কমে গেলে শ্বাস-প্রশ্বাসের বেগও কমে যায়। প্রাণ এবং ইচ্ছা তাই পরস্পরের সমানুপাতিক। কাজেই শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে পারলে ইচ্ছাশক্তির উপর, আবেগের উপর নিয়ন্ত্রণ সম্ভব।
আমাদের স্মৃতিগুলি জমা থাকে শরীরের নানা মাংসপেশীতে। আমার গভীর বিশ্বাস, দেহের কোনো অংশ কেটে বাদ দিলে তার সঙ্গে সেই অঙ্গের স্মৃতিগুলিও হারিয়ে যায়। একটা ছোট পরীক্ষা করে দেখতে পারো। নিজেকে বাদ দিয়ে তোমার অতীতের কোনো স্মৃতির কথা ভাবো। সেই স্মৃতি আসবে না। সমস্ত স্মৃতি সত্ত্বায় নিমজ্জিত বলে, সত্ত্বাহীন স্মৃতিচারণ অসম্ভব। যত বেশী আবেগ তুমি নিজের মধ্যে চেপে রাখবে ততই তোমার শ্বাস নিতে কষ্ট হবে। তাই ধীরে ধীরে শ্বাস নিলে তুমি কখনোই অবদমিত আবেগগুলি থেকে মুক্তি পাবে না। লঘু শ্বাস-প্রশ্বাস শরীরের সমস্ত অঙ্গকে ছুঁতে পারে না যে।
প্রত্যেকের শ্বাসক্রিয়া একটা নির্দিষ্ট ধাঁচে চলে। অতীতের সংস্কার এবং পুঞ্জীভূত স্মৃতিগুলি এই শ্বাসক্রিয়ার ধরণকে নিয়ন্ত্রণ করে। ফলস্বরূপ আমরা সদৃশ সংস্কার ও আবেগের দিকেই ধাবিত হতে থাকি। আমাদের দেহ ও সত্ত্বার প্রতিটি কোষ ও প্রণালী বেঁচে থাকতে চায়। তাই অবদমিত আবেগগুলিও আমাদের দেহসত্ত্বায় নিজের সুবিধামতন বেড়ে চলতে থাকে। তুমি যদি রাগ চেপে রাখ, তাহলে সে তার স্থিতি প্রকাশ করবে তোমার শ্বাসক্রিয়ার ধরণ পাল্টে দিয়ে। এ এক সাংঘাতিক চক্র। কেননা তোমার শ্বাসক্রিয়ার ধাঁচ তোমার সংস্কার সমূহের সমস্ত প্রত্যঙ্গকে সজীব করে তুলবে এবং দেহকোষগুলি অধিক জৈবশক্তি উৎপাদন করতে সক্ষম হবে।
আমাদের সমস্ত হতাশা, অবসাদ ও অবসন্নতার মূলে দেহময় উদ্বেগ ও নানা চাপে ভারাক্রান্ত নির্জীবপ্রায় কোষগুলি। বারবার বুকভরে শ্বাস নিয়ে সেইসব কোষে অক্সিজেনের যোগান বাড়াতে পারলে কোষগুলি আবার সজীব হয়ে উঠবে। তখন তুমি নিজেকে পদার্থ হিসেবে না ভেবে শক্তি হিসেবে অনুভব করতে পারবে।
বৌদ্ধ সঙ্ঘগুলিতে দীক্ষাদানের সময় ব্যক্তি থেকে ভিক্ষুতে রূপান্তরের ক্ষেত্রে এই ধ্যানপদ্ধতির ব্যবহার করা হয়। ধ্যানের পর ভিক্ষুদের ঘাসের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে বলা হয়। সে ব্যক্তি হেঁটে যাওয়ার পর যদি ঘাসগুলি পায়ের চাপে নুয়ে পড়ে একটা পথের মতন তৈরি হয় তাহলে তাকে ভিক্ষু হিসেবে গ্রহণ করা হয় না। তাকে আরো ধ্যান করে আবার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সংস্কারমুক্ত মানুষ এতই হাল্কা হয়ে পড়েন যে তিনি হেঁটে গেলে ঘাস নুয়ে পড়ে তেমনি অবদলিত থেকে যায় না।
বিশৃঙ্খল শ্বাসক্রিয়ায় অধিক অক্সিজেনের যোগান ও কার্বন-ডাই-অক্সাইডের নির্গমণে শরীরের অবদমিত প্রণালীগুলি সজীব হয়ে ওঠে। কোষগুলিতে উদ্ভূত জৈবশক্তি পেশীগুলিতে সঞ্চিত সংস্কারগুলিকে গলিয়ে বের করে দিলে তুমি হালকা উজ্জীবিত অনুভব করতে শুরু করবে।
এবার আমরা নিত্যধ্যানের দ্বিতীয় পর্বে প্রবেশ করবো।
বিশৃঙ্খল শ্বাসক্রিয়া সম্পর্কে আরো বিশদভাবে জানতে চাইলে তোমাকে আমাদের লাইফ ব্লিস প্রোগ্রাম (LBP) বা আনন্দ স্ফূরণ প্রোগ্রাম (ASP)-এর মাধ্যমে ‘দুঃখহরণ ধ্যানপ্রক্রিয়া’ জানতে হবে।
গভীর গুঞ্জন
(অবধি ৭ মিনিট)
দ্বিতীয় স্তর। বজ্রাসন বসো। ধ্যানমুদ্রা গ্রহণ করো। যোগমুদ্রায় হাত জঙ্ঘার ওপর রাখো।

এখন মুখ বন্ধ করে নাসিকা দিয়ে গুনগুন শব্দ (গুঞ্জন) সৃষ্টি কর—যত জোরে যত বেশি সময় ধরে সম্ভব চেষ্টা করো। থেমে গেলে আবার শুরু করো। চেষ্টা করবে যাতে এই গুঞ্জন উঠে আসে নাভি থেকে। এই গুঞ্জনেই সম্পূর্ণ মনোনিবেশ করো, নিজে গুঞ্জনসর্বস্ব হয়ে পড়ো। এই গুঞ্জন তোমার মনের সমস্ত বকবকানি থামিয়ে দেবে। তুমি বাইরের কারো সঙ্গে কথা না বললেও মনে মনে কথা বলা থেকে কখনোই অব্যাহতি পাও না। গভীর গুঞ্জন সেই মনে মনে কথা বলাকেও আশ্চর্যজনকভাবে থামিয়ে বা কমিয়ে দিতে পারে।
সাধারণত মানুষ চিন্তা না করে থাকতে পারে না। মধ্যবয়সে ধ্যান করা শুরু করলে তুমি ভেতর থেকে প্রতিরোধের সম্মুখীন হবে। এত বছরের প্রবাহের বিপরীতে যাওয়া মানে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা। তুমি বাধা দিলে মন মানবে কেন, বিদ্রোহ ঘোষণা করবে। কেউ কেউ তো এই পর্যায়ে আগের থেকে বেশি চিন্তায় আক্রান্ত হয়। তখনই ধ্যান ছেড়ে দেয়। আসলে প্রত্যেকেই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এই বিরোধকে জয় করাই হলো তপস্যা। শুরুতেই নিজের ভেতর থেকে উঠে আসা প্রতিরোধকে জয় করতে না পারলে, তুমি কখনোই সফলতা পাবে না।
এই প্রাথমিক পর্যায়ে যখন মনে মনে কথা বলার প্রাবল্য তোমাকে অতিষ্ঠ করে তুলছে, গভীর গুঞ্জনই এই উপদ্রবকে থামিয়ে দেওয়ার বা নিয়ন্ত্রণ করার শ্রেষ্ঠ উপায়। আমাদের মনের কথাগুলি
তুমি ভুরিভোজন শুরু করলে একটা সীমা পেরনোর পর পরই শরীর তোমাকে কিছু সংকেত পাঠাতে থাকে। কিন্তু মন মানে না বলে তুমি আরো খেতে থাকো। পরে তার ফল ভোগ করো। সেজন্যে শরীর ও মনের উর্দ্ধে উঠতে গেলে আগে এই দু'টির মধ্যে সংগতি স্থাপন করাতে হবে। তাহলে তুমি সবসময় দেহ ও মনের টানাপোড়েনে ব্যতিব্যস্ত থাকবে আর তোমার আত্মিক উন্নতি আকাশকুসুম হয়ে থাকবে। গভীর গুঞ্জন হলো দেহ ও মনে সেতুবন্ধনের সর্বোত্তম উপায়।
গভীর গুঞ্জন শরীরকে হালকা করে দেবে, মনে হবে যে তুমি ভেসে আছ। নিজেকে ভারমুক্ত লাগবে। কেননা গভীর গুঞ্জন দেহ ও মনের কম্পনতরঙ্গকে একাকার করে দেয়। তুমি তখন নিজেকে শক্তিরূপে অনুভব করবে।
সেজন্যে এই পর্যায়ে মুখবন্ধ করে ঠোঁট চেপে ‘মমম্...’ শব্দ করবে। একটি খালি অ্যালুমিনিয়ামের পাত্রে মুখ ঢুকিয়ে গুঞ্জনের শব্দ করলে যেমনটি শোনা যায়। মনে রাখবে এটা ‘হম্মম্....’ কিংবা ‘ওম্ম্....’ নয়, শুধু দুই ঠোঁট চেপে ‘মমম্...’ এই শব্দ দুই শ্বাসের মধ্যবর্তী সময়ে নাভির নিচ থেকে তুলে আনতে হবে। ঐ সময় চেষ্টাকৃত কোনো প্রশ্বাস নেওয়ার প্রয়োজন নেই। শরীর নিজের প্রয়োজনে প্রশ্বাস নিয়ে নেবে। কোনোরকম উত্তেজনার প্রয়োজন নেই, নিতান্তই স্বাভাবিক ভাবে অভ্যাস করবে। একটা গুঞ্জন থেকে অন্য গুঞ্জনের মাঝের সময় যথাসম্ভব কম করার চেষ্টা করবে। এভাবে করতে থাকলে কিছুক্ষণ পর অনুভব করবে যে তুমি অনায়াসে এই গুঞ্জন অভ্যাস করছো আর শুনতেও ভালো লাগছে। গুঞ্জনের সঙ্গে ক্রমে তাল মেলাচ্ছে তোমার দেহ ও মন।
বজ্রাসনে বসে (পাশের ছবি) হংসমুদ্রায় হাঁটুতে হাত রেখে গভীর গুঞ্জন চালিয়ে যাবে। প্রথমপর্যায়ে বিশৃঙ্খল শ্বাসক্রিয়া এবং দ্বিতীয় পর্যায়ে গভীর গুঞ্জন অভ্যাস করার পরই আমরা তৃতীয় পর্যায়ে প্রবেশ

চক্র সজাগতা
(অবধি ৭ মিনিট)

এই পর্যায়ে বজ্রাসন বা পদ্মাসনে বসে ধ্যানমুদ্রা ধারণ করবে। মুলাধার প্রত্যেকটি শক্তিকেন্দ্রকে অনুভব করবে। আমাদের শরীরে সাতটি শক্তিকেন্দ্র রয়েছে। শরীরে কোন্ কোন্ জায়গায় এই আধিবিদ্যক কেন্দ্রগুলির অবস্থান রয়েছে তা অনুভব করবে।
স্থুল শরীর (দেহ), সূক্ষ্ম শরীর (মন) এবং নৈমিত্তিক শরীর (নিদ্রাবস্থায় অচেতন দেহ)-এর সমন্বয়ে তৈরী আমাদের ব্যক্তিশরীর। তেমনি চেতনার তিনটি পর্যায় : জাগ্রত চেতনা, স্বপ্নাবস্থা ও গভীর ঘুম। এই ব্যক্তিশরীর ও চেতনার সমস্ত পর্যায়ের আড়ালে রয়েছে আমাদের আত্মা বা যথার্থ নিজস্বত্তা। সংস্কৃতে এই সর্বোচ্চ পর্যায়কে বলা হয় "শরীর ত্রৈবলক্ষণ", পঞ্চ কোষ তীর্থ, অবস্থা ত্রয় সাক্ষী দেহে পঞ্চ কোষ, তিন শরীর এবং চেতনার তিন পর্যায়ের সাক্ষী। যে শরীর জাগ্রত অবস্থায় হেঁটেচলে বেড়ায়, খাওয়াদাওয়া করে তাই হলো স্থুল শরীর, আর যে শরীর স্বপ্ন দেখে সেটা হলো সূক্ষ্ম শরীর। অবশ্য জাগ্রত অবস্থাতেও মানুষ সূক্ষ্ম শরীরের ব্যবহার করে কল্পনারাজ্যে বিহার করার সময় অথবা দিবাস্বপ্নে। কিন্তু তুমি যখন স্বপ্নহীন গভীর নিদ্রায় অচেতন তখন শিথিল হয়ে বেঁচে থাকার প্রক্রিয়া চালিয়ে যায় তোমার নৈমিত্তিক শরীর।
এই তিনটি শরীরকে আলাদা করা যায় না। এরা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি কাগজের ধার আঁকা দুটি বক্ররেখার কল্পনা করো যারা পরস্পরের সঙ্গে সাতটি বিভিন্ন বিন্দুতে মিলিত হবে। এর মধ্যে একটি রেখা যদি হয় স্থুল শরীর, অন্যটি সূক্ষ্ম শরীর আর কাগজটিকে ভাবা যায় নৈমিত্তিক শরীর। যে সাতটি বিন্দুতে এই তিনটি শরীর মিলিত হয় সেগুলি হলো সাতটি শক্তিকেন্দ্র। স্থূল, সূক্ষ্ম ও নৈমিত্তিক শরীরের যে কোনো ব্যবচ্ছেদে এই সাতটি শক্তিকেন্দ্রকে পাওয়া যাবে। একটি আধিবিদ্যক সমতলে এদের অবস্থান। ইদানিং কয়েকজন গবেষক অত্যাধুনিক কিছু ডিজিট্যাল ক্যামেরায় (Aura Photography) এই শক্তিকেন্দ্রগুলির ফটো তুলতে পেরেছেন।
এই সাতটি শক্তিকেন্দ্র আমাদের অস্তিত্বের নানা আবেগের সঙ্গে সম্পর্কিত। এই আবেগগুলি অতীতের স্মৃতি ও নানা সংস্কারের ফল। এই সংস্কারগুলি শক্তিকেন্দ্রে নানা শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেগুলিকে আটকায়।
সঠিক সচেতনতার অভাবেই এই সংস্কারগুলি আমাদের অস্তিত্বে থেকে যায়। যখন আমরা ঐ শক্তিকেন্দ্রগুলিকে সচেতনতায় প্লাবিত করতে সক্ষম হই, তখন ঐ শক্তিকেন্দ্রগুলি সেইসব অবরুদ্ধ ঋণাত্মক আবেগকে ত্যাগ করতে শুরু করে এবং আমরা প্রেম ভালোবাসা মায়া-মমতার মতন ধনাত্মক আবেগ নিঃসরণে সক্ষম হই।
আমাদের অধিকাংশ রোগই নানারকম মানসিক বিকৃতি কিম্বা বিপত্তি (phychosomatic) থেকে উদ্ভূত। আমরা শুধু তার পরিণাম দেখতে পাই বলে মন ও দেহের সংযোগকে বুঝতে পারি না। কোনো শক্তিকেন্দ্র অবরুদ্ধ হলে তার নিকটবর্তী অঙ্গ বা অঙ্গ সমূহ আক্রান্ত হয়। হয়তো লক্ষ্য করেছো যখন তুমি খুব মানসিক চাপে থাকো তখন পেটে গন্ডগোল হয়। সেজন্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শক্তিকেন্দ্রগুলিকে নির্মল রাখলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল থাকে।
এবার তোমাকে বলি শক্তিকেন্দ্রগুলিকে কিসে অবরুদ্ধ করে আর কিসে করে না। উদ্ভট কল্পনা, ভয়, দুশ্চিন্তা, হিংসা-দ্বেষ, অনিষ্টচিন্তা, প্রতিহিংসা, রাগ, অহংকার, অহমবোধ ও অশান্তি আবেগগুলি মানুষে স্বাস্থ্যে ঋণাত্মক প্রভাব ফেলে। মনে করো, ঘরে একটা জিনিস রয়েছে, তোমাকে বলা হয়েছে সেটাকে বাইরে বের করে নিতে। তুমি ইচ্ছে করলে সেটাকে তুলে নিয়ে বের করে দিতে পারবে কেননা বস্তুটির ধনাত্মক অস্তিত্ব রয়েছে। কিন্তু তোমাকে যদি একটা অন্ধকার ঘর থেকে
| উর্দ্ধ কেন্দ্র | যে বাঁধে | যে মুক্ত করে |
|---|---|---|
| মূলাধার চক্র | উদ্ভট ভাবনা, কল্পনা | বাস্তবতার উপলব্ধি |
| স্বাধিষ্ঠান চক্র | মৃত্যু ভয় | মৃত্যুকে স্বীকার |
| মণিপুরক চক্র | বিষণ্ণতা, দুশ্চিন্তা | দুর্ভাবনা নিয়ে দুশ্চিন্তা না করা |
| অনাহত চক্র | অবজ্ঞা অনুভব | প্রত্যেকের স্বাতন্ত্র্য মেনে নেওয়া |
| আজ্ঞা চক্র | (আত্মকেন্দ্রিক) মনোযোগী, অহংকার | সহজ ও সরল জীবনযাপন |
| সহস্রার চক্র | অসন্তুষ্টি, অভাব অনুভব | কৃতজ্ঞতা |
বন্ধন উন্মোচন
(অবধি ৭ মিনিট)

এখন মনটাকে আবার সাত মিনিট বন্ধনমুক্ত (নির্মোহ) করে রেখো। মন হলো অনেকগুলি চিন্তাভাবনার সমষ্টি। একের পর অন্য এক চিন্তা মনের মধ্যে উদ্ভুত হয়ে থাকে। চিন্তা যেন মাঝপুকুরের জলের অসংখ্য বুদবুদ্। এইগুলি অসংলগ্ন, পরস্পর বিচ্ছিন্ন, কিন্তু দেখতে এমন লাগে যেন পরস্পর সংলগ্ন। একইভাবে আমাদের চিন্তাগুলিও একে অন্যের সঙ্গে সংযুক্ত নয়। একটা পরীক্ষা করতে পারো। মনের মধ্যে যখন যে ভাব আসে তা লিপিবদ্ধ করে যাও। দশ মিনিট সময় চুপচাপ বসে যা মাথায় আসে সব লিখতে থাকো। কোনোভাবেই নিজেকে সামলাতে বা আটকাতে চেষ্টা করবে না। যেভাবে চিন্তাগুলি আসে সেভাবেই লিখে যাও। দশমিনিট এভাবে চলার পর কী লিখেছ সেটা পড়ে দেখ। তুমি দেখবে যে ওটা একটা পাগলের দিনলিপি হয়ে দাঁড়িয়েছে। চরম বিশৃঙ্খল ব্যাপার। একটা চিন্তার সঙ্গে পরেরটার কোনো সম্পর্ক নেই। প্রথমেই হয়তো তুমি ভেবেছ এক কাপ কফি পেলে মন্দ হতো না, পরমুহূর্তেই হয়তো কোনো অফিসের কাজের কথা ভেবেছ। কফি খাওয়ার ইচ্ছের সঙ্গে ঐ অসমাপ্ত কাজের তেমন কোনো সম্পর্কই নেই। দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি একই বিষয়ের উপর দুটো চিন্তা লিপিবদ্ধ করেও থাকো, দেখবে যে দুটোই হয়তো পরস্পরবিরোধী অথবা সম্পৰ্কৰহিত। সবসময়ই চিন্তাগুলির মধ্যে একটা সময় ও পরিস, চিন্তাগুলিও অসংবদ্ধ।
এই চিন্তাগুলিতে জুড়তে গেলেই যত সমস্যা। তখনই আমরা ভুগি। উদাহরণ স্বরূপ : তুমি হয়তো বছর দশেক আগে আইসক্রিম খেয়েছ, বছর সাতেক আগে আইসক্রিম খেয়েছ, বছর দুয়েক আসতেও পারো না। কেননা বাস্তবে সেই খাদ বা শুঁড়িপথের কোনো অস্তিত্বই নেই। এটি একটি ভ্রান্ত ধারণামাত্র। এই ভ্রান্ত ধারণা তোমার মনে আর একটি অলীক খাদ গড়ে তুলেছে।
তোমার প্রত্যেকটি অভিজ্ঞতাই স্বতন্ত্র অভিজ্ঞতা। যখনই তুমি সেগুলিকে জুড়তে যাবে, তুমি নিজের জন্য নরক সৃষ্টি করবে, তোমার যন্ত্রণা বাড়াবে। তখন তুমি বুঝবে কেন যন্ত্রণা একটা কাল্পনিক অনুভূতিমাত্র। যে কোনো যন্ত্রণার ভিত্তিভূমি অলীক। যন্ত্রণার আধারও কাল্পনিক এক আপাত সত্য। সেজন্যে ভিত্তিহীন ভ্রমগুলি থেকে উৎপন্ন যন্ত্রণা ও অবাস্তব। একথা ভালোমত উপলব্ধি করতে পারলে তবেই তুমি মুক্তির পথে পা বাড়াতে পারবে।
আমাদের ভাবনাগুলি বেশ প্রবল। অনায়াসে যেগুলি অন্য ভাবনার সঙ্গে যুক্ত হয়ে নানা কাল্পনিক ভ্রম তৈরি করে। এই প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা গ্রহণ করে আমাদের অহংকার। এই অহংকার। এই অহংকার ভাবনাগুলি থেকে আলাদা কিছু নয়, বরঞ্চ অহংকারই ভাবনাগুলির বৈশিষ্ট্য। আসলে ভ্রম না থাকলে অহংকারও থাকে না। ভ্রম তৈরির প্রক্রিয়াকেই আমরা অহংকার নাম দিয়েছি। এই ভ্রম একটি চলমানতার অনুভূতি তৈরি করে। এই অনুভূতিই অস্মিতার জন্ম দেয়।
আবার সমস্ত ভাবনাগুলি জুড়লেই যে অহংকারের সৃষ্টি হবে তা নয়। কেননা, আমাদের সমস্ত ভাবনাগুলি স্বতন্ত্র, সেগুলিকে জুড়ে দেওয়ার ধারণাও কাল্পনিক, তাই অহংকারও কাল্পনিক। কাজেই প্রাকৃতিকভাবেই আমরা বন্ধনমুক্ত ও আলোকপ্রাপ্ত; আমাদেরকে শুধু সেটা অনুভব করতে হবে।
একবার একজন জেন (Zen) গুরুর কাছে একজন শিষ্য গিয়ে জিজ্ঞেস করে, ‘আমি কেমন করে বুদ্ধ হতে পারি?’ গুরু তার গালে ঠাসিয়ে একটা চড় কষিয়ে বলেন, ‘তুই তো এখনই বুদ্ধ হয়ে গেছিস।’ বুদ্ধ এসে যদি তোমাকে জিজ্ঞেস করে যে তিনি কেমন করে বুদ্ধ হবেন তাহলে তোমার মনে কেমন প্রতিক্রিয়া হবে? ঐ জেন গুরুরও তাই হয়েছিল। আসলে আমরা প্রকৃতিগত ভাবেই বন্ধনমুক্ত। এটাই ভাল করে উপলব্ধি করতে হবে!
তুমি পূর্ববর্তী অভিজ্ঞতাগুলিতে না জুড়ে অযথা কাল্পনিক ভ্রমের ফাঁদে পা বাড়াতেও পারো। কোনো বস্তু বা ব্যক্তির প্রতি তোমার মোহও কিন্তু ঐ ভ্রম থেকেই উদ্ভূত। তিন বছর আগের কোনো ও মুক্তির আস্বাদ দেবে। কোনো কিছুকেই তুমি আর কল্পনার বশবর্তী হয়ে মেনে নেবে না। যখন তুমি প্রতিমুহূর্তে জীবনকে নতুন করে গ্রহণ করতে শিখবে, প্রাকৃতিকভাবেই তোমার জীবন আনন্দঘন হয়ে উঠবে। তুমি না চাইলে কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে প্রভাবিত করতে পারে না। তোমার নীরব সায় না থাকলে কেউ তোমাকে বিরক্তও করতে পারবে না। অনেকে অভিযোগ করে, আমরা প্রতিটি মুহূর্তকে উপভোগ করে বাঁচতে পারি, কিন্তু আমাদের চারপাশের লোকজন তা না পারলে ওরা আমাদেরকে ব্যবহার করবে, ভাঙিয়ে খাবে। মনে রেখো, তোমার মৌন অনুমতি ছাড়া কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। যখনই তুমি নিজেকে বন্ধনমুক্ত করতে পারবে, তোমার ভুবনে তখনই বইবে আনন্দধারা।
‘নির্বাণ অষ্টকম্’ গ্রন্থে শংকর (আদি শংকরাচার্য) বলেছেন : “নদা যে সমত্ব ন মুক্তির্ম বন্ধঃ। চিদানন্দ রূপ শিবো অহম্ শিবো অহম্।” অর্থাৎ “আমি বন্ধনে নেই, নেই মুক্তাবস্থায়। আসি আছি সঠিক ভারসাম্যে। আমি চিদানন্দ (চিৎ + আনন্দ) রূপে শিব (মঙ্গলশক্তি) হইয়া আছি।” বন্ধন এবং মুক্তির ধারণাও তো মনেরই সৃষ্টি। বন্ধন না থাকলে মুক্তির চিন্তাও থাকবে না, কেননা তুমি যথারীতি মুক্ত হয়ে রয়েছ। শংকরাচার্য এ’কথাই বলতে চেয়েছেন।
মনের ভেতরে যাও কিম্বা বাইরে তুমি সত্যকে পাবে না। কোনোদিকে যাওয়া মানেই সত্য থেকে দূরে যাওয়া। সত্য এখানে এবং এক্ষুণি রয়েছে। ঘটমান বর্তমানেরই অন্য নাম হলো সত্য। সত্যের জন্যে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। গেলেই আমরা আগের ভ্রমকে প্রশ্রয় দেবো, প্রগতি খুঁজবো। আসলে কোনো প্রগতি হয় না। কেউ কোনো উন্নতি করে না। ব্যক্তি প্রতি মুহূর্তে মরছে। তাহলে কার প্রগতি হচ্ছে? বন্ধনমুক্ত হলেই কেবল তুমি চারপাশে ছড়িয়ে পড়তে পারো। তখন ভৌতিক কিম্বা আধ্যাত্মিক কোনো প্রশ্নই মাথায় আসে না। সেজন্যেই শংকরাচার্য বলেছেন যে, তিনি বন্ধনেও নেই, মুক্তিতেও নেই; তিনি এ’সবের ঊর্ধ্বে। কেননা, বন্ধন কিম্বা মুক্তি মানুষের ধারণামাত্র। আমাদের সত্ত্বার উদ্গতি নেই। অনেকে সত্ত্বার উদ্গতির চেষ্টা করে। সত্ত্বার কী উদ্গতি হবে? সত্ত্বার উদ্গতি আছে কী? তুমি কে? কতগুলি বন্ধনমুক্ত ভাবের অনুভব মাত্র। তুমি তোমার সত্ত্বার
উদ্গতির জন্য কাজ করা মানে তোমার সত্ত্বার উদ্গতি হয়েছে এইরকম ভ্রম উৎপন্ন করা। সত্ত্বার উদ্গতি হয়েছে এই রকম কেউ ভাবতে পারে, কিন্তু তার কোনো হেতু নেই। সত্য কথা হল, সত্ত্বার উদ্গতি অবাস্তব। কাল্পনিক ‘সত্ত্বা’ কে কেবল অস্তিত্বহীন করতে পারি। আবার মনে রেখো, সত্ত্বার উদ্গতির জন্য যত্ন করা মানেই অন্য এক ভ্রমে পতিত হওয়া।
মন থাকলেই অবাস্তবকে সনাক্তকরণ চলতে থাকবে। তাই শংকর বলেছেন, "ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব ন অপরঃ” অর্থাৎ ব্রহ্ম সত্য, চরাচর জগৎ মিথ্যা। এবং ব্যক্তিসত্ত্বা ব্রহ্মসত্তা থেকে আলাদা নয়। মনের অস্তিত্ব উবে গেলে তবেই ব্রহ্ম জেগে উঠবে। বাস্তব নিজের মর্যাদায় জেগে উঠবে। মন থাকলেই চিন্তা থাকবে। চিন্তা সবসময়ই অতীতে ভেসে বেড়ায় কিম্বা ভবিষ্যতের কল্পনা করে। কেননা, বর্তমান নিয়ে কোনো চিন্তা অসম্ভব। শুধু সচেতনতাই বর্তমানে সম্ভব। চিন্তা করলেই আমরা ক্রমাগত ভ্রমের মায়াজালে জড়াতে থাকি। একের সঙ্গে অন্য চিন্তা জুড়ে তৈরি হয় দুঃখ কিম্বা আনন্দের ভ্রমজাল। আর ভ্রমজাল তৈরি হলেই আমরা অবাস্তবে ডুবে যাই। সম্পূর্ণ স্বতন্ত্র চিন্তাগুলিকে জুড়েই মানুষ নিজেকে এই সংসার সাগরে (পৃথিবীতে) সমস্ত বিপত্তির মধ্যে ঠেলে দেয়। চিন্তাগুলিকে জুড়েই আমরা কল্পিত পরিচয় (শংকরাচার্য যাকে ‘জীব’ বলেছেন)-এর সৃষ্টি করি। জীব সৃষ্টি হলেই মিথ্যার জগত (অবাস্তবের ভিত্তিভূমিতে) গড়ে ওঠে। আমরা বন্ধনমুক্ত হলে সেই কল্পিত পরিচয় নিজে থেকেই উধাও হয়ে যায় এবং ব্রহ্মচেতনা জেগে ওঠে।
আমাদের দু’রকম পরিচয় থাকে। একটা পরিচয়, আমরা বহির্জগতে প্রদর্শন করি, আর একটা পরিচয় আমরা অন্তর্জগতে লালন করি। বাইরের জগতে প্রদর্শিত পরিচয়কে বলা হয় অহংকার। আর অন্তর্জগতে লালিত পরিচয়কে বলা হয় মমকার। এই দুই অস্তিত্বের মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলতে থাকে। উদাহরণস্বরূপ, বহির্জগতে আমার নিজেদেরকে অমুক বা তমুকভাবে বিশিষ্ট করে প্রতিস্থাপিত করলেও নিজের কোথায় খামতি রয়েছে মনেমনে ঠিকই বুঝতে পারি। আমরা নিজে যতটুকু গুণের অধিকারী, নিজেকে তার থেকে বেশি করে দেখাতে ভালবাসি। সবাই অন্যের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। আর আমরা নিজের কাছে নিজেকে বাস্তব থেকে হীনভাবে পাই।
বন্ধন উন্মোচন
(অবধি ১০ মিনিট)
শেষ পর্যায়ে, প্রশান্ত মন নিয়ে নিঃশব্দে আসন গ্রহণ কর এবং গুরুপূজা মন্ত্র শ্রবণ কর। তোমার অস্তিত্ব অনুভব কর, অনুভব কর তোমার সত্ত্বায় শক্তিশালী মন্ত্রের কম্পন। মন্ত্র হলো তোমার অস্তিত্বকে কৃতজ্ঞতা জানানোর এবং ঈশ্বরের শক্তির গুণগান করার প্রকৃষ্ট উপায়, যা আমাদেরকে অজ্ঞানতা থেকে মুক্ত করে, এবং পরম শান্তি 'পরমানন্দ' লাভের পথ প্রশস্ত করে।
পূজো-আর্চায় আস্থা থাকলে তুমি 'গুরু-পূজা'-র অনুষ্ঠান দিয়ে মন্ত্রগুলি বিধিমত উচ্চারণ করতে পারো।
পূজো-আর্চায় আগ্রহ না থাকলে কেবল মৌন বসে মন্ত্র শ্রবণ করে যেতে পারো। মন্ত্র শুনলেও লাভ হয়। মন্ত্রের কম্পন তোমার অস্তিত্বকে শুদ্ধ করে ও পরম শান্তির অনুভূতি এনে দেয়।
ধ্যানের এই পদ্ধতি প্রতিদিন কমপক্ষে একবার অভ্যাস কর। তাহলে তোমার অস্তিত্বে এক নতুন মাত্রা যোগ হবে। এই ধ্যানপদ্ধতি তোমার দেহ ও মনকে শুদ্ধ সচেতনতা ও পরম আনন্দপ্রাপ্তির অভিজ্ঞতা পেতে সাহায্য করবে।
তুমি চেষ্টা করে দেখো আর আত্মিক পরম শান্তির অভিজ্ঞতা অর্জন করো, নিত্যানন্দ!

আধ্যাত্মিক গবেষণাগাররূপে লক্ষ লক্ষ মানুষের আত্মিক উন্নতির মাধ্যমে প্রাকৃতিকভাবে সামগ্রিক উন্নতি সাধন করছে।
এই আকাদেমিগুলিতে মানুষ আধ্যাত্মবাদ ও বিজ্ঞানের সংযোগ সাধনের তৈরি নানা অনুশীলনের মাধ্যমে কোয়ান্টাম স্পিরিচুয়ালিটির ব্যবহারিক প্রয়োগ করতে পারে, বস্তুজগৎ ও আধ্যাত্মিক জগতের মিলনে পরম সুখে জীবনযাপনের পথ চিনে নেয়। দ্রুত সফলতা লাভের মাধ্যমে সৃষ্টিশীল সকল জীবননির্বাহের জন্য প্রয়োজনীয় উপক্রমগুলি নির্দিষ্ট করে দেওয়ায় প্রত্যেক আগ্রহী মানুষই উপকৃত হচ্ছেন।
আন্তর্জাতিক বৈদিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (IVHV) মাধ্যমে বিশ্বব্যাপী বহুবিধ ধ্যানপদ্ধতির বৈজ্ঞানিক শিক্ষা, Nithya Spiri-tual Healing System, তরুণদের জন্য বিনামূল্যে মৌলিক শিক্ষা, কলা ও সংস্কৃতির প্রসারে উৎসাহ দান, Corporate Programmes, Free Medical Camps, বিনামূল্যে খাদ্য বিতরণ, ভারতবর্ষে এসে একবছরের আধ্যাত্মিক প্রশিক্ষণ, আর বাচ্চাদের জন্য গুরুকুল পদ্ধতিতে প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা হয়েছে। নিত্য ধীর সেবা সেনা (NDSS), আনন্দসেবক (স্বেচ্ছাসেবক)-দের সংখ্যা সারা পৃথিবীতেই ক্রমবর্ধমান। এই আনন্দসেবকরা মহোৎসাহে এই আধ্যাত্মিক উন্নতির মিশনে যোগদান করেন।
Ebook ISBN: 979-8-88572-243-8