তোমার কি কর্মকে পরিবর্তন করা উচিত?
তোমার কি কর্মকে পরিবর্তন করা উচিত?
স্মরণ রেখো, কর্ম অর্থ যে চিন্তাস্রোতে তুমি আটকে গেছ। যে চিন্তাস্রোতে তুমি আটকে গেছ তা হল কর্ম। তাকে প্রত্যাখ্যান কর এবং সম্পূর্ণরূপে পরিবর্তিত কর।
কর্ম তোমার রুদ্রাক্ষ মালার মত নয়। মালা ছিঁড়ে গেলে তুমি সেটাকে গেঁথে আবার পরিধান করতে পার এবং ভেঙ্গে যাওয়া গুটিকার জায়গায় একটা নতুন গুটিকা গেঁথে ফেলা যায়। কর্ম তোমার রুদ্রাক্ষ মালা নয়। সেটা হল তোমার ডায়াপার (diaper)! সেটাকে পুরোপুরি পরিবর্তন করতে হবে। ডায়াপারকে ধুয়ে আবার ব্যবহার করতে পার না।
মেরামত করা, ধোয়া ও পুনরায় ব্যবহারের জন্য কর্ম তোমার সাবান বা শ্যাম্পু বা মালা নয়। কর্ম হল তোমার ডায়াপার। যখন সেটা থেকে গন্ধ বার হয়, তাড়াতাড়ি সেটাকে পুরোপুরি পাল্টাতে হয়। যা আগে স্পর্শ করেছিল সেই জায়গাটাকেও ধুতে হতে পারে! যদি তুমি আটকে গেছ অনুভব কর, তোমাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে হবে। এমনকি যে হাত দিয়ে তুমি পরিবর্তন করলে, সেটাকেও ধোওয়া প্রয়োজন।
গুরু গুরুরাধিকরী নয়। গুরু অর্থ হল, ধারণা।
গ্রহদের স্থিতি চলনশীল, পরিবর্তনশীল, পরিবর্তন হতেই থাকে। যদি তুমি গ্রহদের স্থিতিতে থাক, তুমি গৃহস্থ। গৃহস্থ অর্থ, বিমানটি গ্রহদের মত চলার জন্য পরিচালিত।
কিন্তু গৃহাধিকারী শব্দটির প্রসঙ্গ ভিন্ন; গৃহ-অধিকারী। সেটা যেন বিমানটি মাটিতে নামার পরে সেটিকে নাটবোল্ট দিয়ে রানওয়েতে সীল করে বন্ধ করেছ!
তাই যা কিছু পরিবর্তন করা যায়, তা পরিবর্তিত কর। প্রতিটি চ্যালেঞ্জের সাথে পরিবর্তিত হও। যা কিছু বলে "আমি পরিবর্তিত হব না" তাকে চ্যালেঞ্জ করতে থাক। পরিবর্তনকেই পরিবর্তিত করতে থাক।
যা কিছু "আমি পরিবর্তিত হব না" বলে, তাকে চ্যালেঞ্জ করো। যখন কেউ ব্যক্ত করে, সবকিছু পরিবর্তন করার জন্য ভয়ঙ্করতা হল অন্ধেষণ। তোমার জীবনের প্রতি কালভেরব হও, কালী হও। তোমার জীবনের প্রতি সদাশিব হও। যা চাও তা সৃষ্টি কর, যাদের চাও তাদের লালনপালন কর, নিজের চাওয়া অনুসারে ধ্বংস কর, তোমার ইচ্ছামত গোপনে রাখ বা বিভ্রান্তিতে ফেল এবং যেখানে চাও শোভা বাড়াও অথবা তোমার আশীর্বাদ প্রদান কর। তোমার জীবনের জন্য সদাশিব হও। সেটা হল THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-এর সত্য উদ্দেশ্য ও সর্বোচ্চ সম্ভাবনাতে জাগ্রত হওয়া।
তোমার জানা কোনকিছুকে পরিবর্তন করার নির্ণয়ই তোমাকে সমস্ত কর্ম থেকে মুক্তি প্রদান করে। নিজের জন্য, নিজেকে পুনরায় সৃষ্টি করার জন্য সদাশিব হও। নিজের জন্য, নিজেকে পুনরায় আবিষ্কার করার জন্য মহাদেব হও।